ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ মোশারফ হোসেন, ইরাক প্রতিনিধিঃ
ইরাক সামরিক অপারেশন বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাইস আল-মুহাম্মাদওয়ি, ইতালীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল লুসিয়ানো পোর্তোলোনোর সাথে সামরিক ক্ষেত্রে সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন।
সিকিউরিটি মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-মুহাম্মাদি জেনারেল লুসিয়ানো পোর্তোলোনোকে স্বাগত জানিয়েছেন এবং এই বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক জোরদার নিয়ে কমান্ডের স্টাফ অফিসারদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বৈঠকে প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি স্থিতিশীলতায় অবদান রাখার লক্ষ্যে পারস্পরিক স্বার্থের নিরাপত্তা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।জেনারেল লুসিয়ানো পোর্তোলোনো ইরাকি নিরাপত্তা বাহিনীর অর্জিত উন্নত স্তরের বিষয়ে প্রশংসা করেছেন।