• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৩৭
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ ই-পেপার/প্রিন্ট ভিউ

অনলাইন ডেস্ক 

ঢাকা, ২২ ডিসেম্বর: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেমেরাজ পালিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা।

শবেমেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ, দোয়া ও ইবাদত-বন্দেগিতে সময় কাটান। অনেকে এ উপলক্ষে নফল রোজাও পালন করেন।

শবেমেরাজ উপলক্ষে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সরকারি প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি থাকে। এ বছর শবেমেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে।

উল্লেখ্য, রজব হিজরি সনের চারটি সম্মানিত মাসের একটি এবং এটি রমজানের প্রস্তুতির সূচনাবাহী মাস হিসেবে বিবেচিত। ‘শবেমেরাজ’ অর্থ ঊর্ধ্বগমনের রাত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন


শবে মেরাজ

রোজা

চাঁদ

আরও পড়ুন