• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২২
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির জয় ই-পেপার/প্রিন্ট ভিউ

ঝিনাইদহ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিজয়ের তথ্য জানান। পরে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফলেও তার এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঝিনাইদহ-১ আসনের সব কেন্দ্রের গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এ হিসাবে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।

তবে এ ফলাফল এখনো নির্বাচন কমিশনের চূড়ান্ত ও সরকারি ঘোষণা সাপেক্ষে কার্যকর হবে।

সোর্স : দৈনিক কালবেলা


সংসদ নির্বাচন-২০২৬

ফলাফল

ঝিনাইদহ-১

আরও পড়ুন