• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৪২
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী ই-পেপার/প্রিন্ট ভিউ

অনলাইন ডেস্ক:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

এ আসনের মোট ১১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল জানা যায়।

এর আগে, একই দিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।


ফলাফল

কুমিল্লা

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন