• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:৫৪
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

কিশোরগঞ্জের শরিফুল আলম মন্ত্রিসভায় ডাক পেয়েছেন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কিশোরগঞ্জের শরিফুল আলম মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ই-পেপার/প্রিন্ট ভিউ

 মো:এনামুল ইসলাম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিবিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মো. শরিফুল আলম তার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়াও দলীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।  এর আগে, সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মো. শরিফুল আলম। এর পরপর মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান মো. শরিফুল আলম।


মন্ত্রীসভা

আরও পড়ুন