• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সংরক্ষিত নারী আসনের ভোট শিগগিরই, ঈদের আগেই তফসিল: ইসি মাছউদ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সংরক্ষিত নারী আসনের ভোট শিগগিরই, ঈদের আগেই তফসিল: ইসি মাছউদ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগির আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, আসন্ন ঈদুল ফিতর-এর আগেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা মোট ৫০টি। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে এসব আসনে সদস্য নির্বাচিত হন। দলগুলোর সাধারণ আসনে প্রাপ্ত আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।

খুব বেশি সময় নেবো না। ঈদের আগেই তফসিল করে ফেলবো। তিনি আরও জানান, একটি সংরক্ষিত নারী আসন পেতে হলে কোনো দলকে সংসদে কমপক্ষে ছয়টি সাধারণ আসনে জয়ী হতে হবে। তবে দলগুলো চাইলে জোটবদ্ধ হয়েও নারী আসন পেতে পারে। এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যরাও জোট গঠন করে সংরক্ষিত আসনের দাবি করতে পারবেন।

কয়েকজন প্রার্থী এখনো নির্বাচনের ফলাফল মেনে নেননি—এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, গেজেট প্রকাশের পর কমিশনের আর কিছু করার থাকে না। কেউ আপত্তি থাকলে আদালতের শরণাপন্ন হতে পারেন।

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।


সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন