• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৩৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

জামালগঞ্জে আলোচিত হত্যা মামলায় স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালগঞ্জে আলোচিত হত্যা মামলায় স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করে স্ত্রী ও শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জামালগঞ্জ থানার ৫ নম্বর ভীমখালী ইউনিয়নের তেরানগর ব্রিজের দক্ষিণ পাশে, ৩ নম্বর ফেনারবাঁক ইউনিয়নের রাজাপুর গ্রামের জামালগঞ্জ-লক্ষীপুর বাজারগামী পাকা সড়কের পাশের একটি ধানক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরবর্তীতে তদন্তে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ।

এ ঘটনায় তদন্ত শুরু করলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলীর নেতৃত্বে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের মৃত আব্দুল অজুদ মিয়ার ছেলে সাদিকুর রহমান (৩৯), নিহত আব্দুল হামিদের স্ত্রী মোছা. নুরেজা বেগম (৪০) এবং তার শ্যালিকা রংমালা বেগম (৩৬)।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বর্গা ও একটি অটোরিকশা সাদিকুর রহমানের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পরিকল্পিতভাবে আব্দুল হামিদকে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাদিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তিনি বিজ্ঞ আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


সুনামগঞ্জ

জামালগঞ্জ

আরও পড়ুন