প্রকাশিত : সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ০৮:০৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , দুপুর ১২:২৫

জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা


হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃজগন্নাথপুর মডেল প্রেসক্লাব এর ২০২৫-২০২৬ সনের কমিটি গঠন এর লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর মডেল প্রেস ক্লাব এর ২০২৫-২০২৬ সনের কমিটি গঠন উপলক্ষে ১ লা ফেব্রুয়ারী সাত ঘটিকার সময় মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক শাহ এস এম ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম সরোয়ার এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আল আমিন ইসলাম, দুলন মিয়া ও মিজানুর রহমান প্রমুখ। সভায় আগামী ২০ শে ফেব্রুয়ারীর মধ্যে ২০২৫-২০২৬ সনের জন্য জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারী জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে মডেল প্রেস ক্লাব গঠন করা হয়। কমিটির মেয়াদ ২ বছর পুর্ন হওয়ায় নতুন কমিটি গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হয়েছে।