ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃচাঁপাইননবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ এক রাতেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ঘনিষ্ঠ সহচর। বৃহস্পতিবার (০৮) গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে হাম্মাদ আলীসহ ১৩ জন বিভিন্ন মামলায় আসামী আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে গত ৫ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম আ.লীগ নেতা হাম্মাদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, গত রাতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নাচোলে ৫, ভোলাহাটে ১, সদরে ৪, গোমস্তাপুরে ১ ও শিবগঞ্জ উপজেলায় ২ জনকে আটক করা হয়েছে।
প্রকাশিত : শুক্রবার , ৯ মে ২০২৫ , সন্ধ্যা ০৭:৫৮।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , রাত ০৮:১২
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদসহ এক রাতে গ্রেফতার ১৩