প্রকাশিত : বুধবার , ১১ জুন ২০২৫ , দুপুর ০১:৫৪।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪১

চাঁপাইনবাবগঞ্জে ১৯৮৬ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত


ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃসোমবার (০৯ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভার আয়োজন করা হয়।উক্ত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা, ১৯৮৬ সালের এসএসসি ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মারুফ উল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সামিউল হক লিটন, শিল্পপতি ও বিএনপি নেতা রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সহ-সেক্রেটারী মোঃ গোলাম জাকারিয়া, সহ সেক্রেটারি এ্যাডঃ আল বেগুনী, অর্থ সম্পাদক মোঃ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক আঃ ওয়াদুদ তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ শাহনাজ বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বাকের মোল্লা, সদস্য মোঃ দুলহান উদ্দিন দুলাল, সাংবাদিক ফয়সাল আজম অপু, মোঃ আতিকুল ইসলাম, মোঃ গোলাম আরিফ, নাজিম উদ্দীন, শাহানা ইতি।আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজিজুর রহমান আলম, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, ঢাকা থেকে আসা এডমিন প্যানেল সদস্য আতাউল্লাহ রুনু, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, মডারেটর গোলাম জাকারিয়া সহ প্রায় দুই শতাধিক ৮৬ এর বন্ধু অংশগ্রহণ করে। দুপুরে জম্পেশ খাই-দাই ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গান, নাচ, অভিনয় পরিবেশন করে ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। তার আগে সকালে একটি র‌্যালী চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এরপর আনন্দমূখর পরিবেশে, পরিচিতি পর্বে মিলিত হয় ৮৬ বন্ধুরা। পরিচিতি পর্বের আগে কোরআন তেলাওয়াত, গিতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।১৯৮৬ ব্যাচ এসএসসি বাংলাদেশ থিম সং পরিবেশিত হয়।  মৃত ৮৬ বন্ধুদের স্মরণে ১ মিনিট নিরবতা ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।