প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৩ জুলাই ২০২৫ , সন্ধ্যা ০৬:৫২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ , সকাল ১১:২৪

দুর্গাপুরে স্ত্রীর সাথে বিচ্ছেদে গলায় ফাঁস দিয়ে--আত্মহত্যা


স্টাফ রিপোর্টার-রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ী গ্রামে ফিরোজ (২০) নামের এক যুবক স্ত্রীর সাথে বিচ্ছেদের ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।‎পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে তার বিয়ে হয় খুলনা জেলার সারঙ্গা থানার উলতলা গ্রামের সোহরাব আলীর মেয়ে সুরাইয়া (১৬) সাথে।কিছুদিন পূর্বে ফিরোজের সাথে তার স্ত্রী সুরাইয়ার তালাক হয়ে যায়। এরপরে গত বুধবার রাতে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হয়। সেই কথার প্রেক্ষিতে আজ (৩ জুলাই) অনুমানিক সকাল সাড়ে ১০ টায় তার নিজ স্বয়ন ঘরে বাঁশের তীরের সাথে তার স্ত্রীর ওড়না গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।‎স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, দুই বছর আগে তার বিয়ে হয় খুলনা জেলার সারঙ্গা থানার উলতলা গ্রামের সোহরাব আলীর মেয়ে সুরাইয়া (১৬) সাথে। কিছুদিন আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপরেই তার স্ত্রীর ওড়না গলায় পেজ দিয়ে আজ বৃহস্পতিবার সকালে আত্বহত্যা করে।‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সেটা আমরা তদন্ত দেখবো।