প্রকাশিত : সোমবার , ২১ জুলাই ২০২৫ , রাত ০৯:৫৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , দুপুর ০১:৫৬

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন থানায় কর্মরত ওসি মিন্টু রহমান নওগাঁর পোরশা থানায় ওসি হিসেবে যোগদান


ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃনওগাঁ জেলার পোরশা থানায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান। আজ সোমবার, ২১ জুলাই ২০২৫ ইং তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে পোরশা থানায় দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি থানার কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।ওসি মোঃ মিন্টু রহমান একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে পোরশা থানায় জননিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয় জনগণ।পোরশা থানায় তাঁর আগমনকে কেন্দ্র করে উৎসাহ, উদ্দীপনা ও আশাবাদের একটি নতুন ধারা তৈরি হয়েছে। অনেকেই বিশ্বাস করছেন, অপরাধ দমনে ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে মোঃ মিন্টু রহমানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।