প্রকাশিত : সোমবার , ১৯ আগস্ট ২০২৪ , রাত ০৯:৫৪।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৫ মার্চ ২০২৬ , রাত ০৯:৪৪

কলকলিয়ায় জন্ম ও মৃত্যু টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত


হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃকলকলিয়া ইউনিয়নে জন্ম ও মৃত্যু টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৯ শে আগষ্ট রোজ সোমবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় জন্ম ও মৃত্যু টাস্কফোর্স কমিটির সভা, আইনশৃঙ্খলা কমিটির সভা, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (UDCC) এর সভা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন,১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামান, সমাজসেবক মনোয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুম বিল্লাহ, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন,সমাজ সেবক মোঃ আজিজুল হক আজিবুল , ডাঃ আমীর উদ্দীন, ডাঃ শাহজামাল, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি প্রমূখ,।এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল হক, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, মোঃ জসীম উদ্দিন মিন্টু, মোঃ সাদিক আলম, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, ছফেদা বেগম , সমুজ মিয়া, রাফিক মিয়া, ফুজায়েল আহমদ, সাব্বির আহমদ, সেজুল মিয়া ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ গ্রাম পুলিশ বৃন্দ।