প্রকাশিত : শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ , রাত ০১:০৪।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , দুপুর ০১:৩২

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে দুইদিনে চারজনকে জরিমানা


মোঃ আঃ মান্নান, হাওর অঞ্চল সংবাদদাতাপরিবেশ ও নদী রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গত দু’দিন ধরে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য নদীর তীর ও পাড় রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা।৮ অক্টোবর বুধবার প্রথম ধাপের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গীয় পুলিশ ফোর্সের নেতৃত্বে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা প্রদান করা হয়।এরপর ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় ধাপের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। এ সময়ও নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করে আইন অনুযায়ী জরিমানা করা হয়। ইজারাদার ও উপস্থিত জনগণকে সচেতন করে নদীর পাড় কেটে অবৈধ উত্তোলন না করার নির্দেশ দেওয়া হয়।স্থানীয়রা জানান, নদীর পাড় কাটা ও নির্বিচারে বালু উত্তোলনের ফলে মাটি ধসে পড়া, কৃষিজমি নষ্ট হওয়া এবং জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভেঙে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে, যাতে স্থানীয় জনগণ ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকে।