প্রকাশিত : মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৪:৪১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২ মে ২০২৬ , রাত ১০:৩১

শ্যামনগরে যৌথবাহিনী সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১


শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন নিদয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মো: হাবিবুর রহমান নামে একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসা থেকে আটক করা হয়েছে। সোমবার ( ২৬ শে জানুয়ারি) রাতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের অভিযান চালিয়ে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় রাত ২ :৩০ মিনিটে বর্ণিত সন্ত্রাসীর নিজ বাসস্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের মো, লিয়াকত হোসেন ছেলে হাবিবুর রহমান কে যৌথবাহিনী একটি চৌকস টিম হাতেনাতে আটক করতে সক্ষম হয়। অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে ও বাসস্থানের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ০১ টি, রামদা ০৩ টি, এস এস পাইপ ০১ টি, আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।পরবর্তীতে( ২৭ জানুয়ারি) সকাল ৮:৩০ মিনিটে উক্ত আসামী ও জব্দকৃত মালামাল সহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।