স্টাফ রিপোর্টার রংপুর।জাতীয় সাংবাদিক সংস্থা ( সরকারী নিবন্ধন সংখ্যা ৯৫০৭৪) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ গত ৩১ জানুয়ারী লালমনিরহাট জেলায় সাংগঠনিক সফর করেছেন। শনিবার বার বিকেল ৩ টায় তিনি লালমনিরহাট পৌছালে জেলা কমিটির সভাপতি মো: আবু ছালেক ফিরোজ ও সাধারন সম্পাদক মো: আলী হোসেন তাঁকে স্বাগত জানান। পরে জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। এসময় তাঁর সাথে ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মো: আব্দুর রহমান এবং সাধারন সম্পাদক মো: তারেক বাপ্পী,যুগ্ম সম্পাদক মো; জাকির হোসেন সুজন, সুজা উদ্দিন সরকার সুয়েজ।উক্ত মতবিনিময়কালে লালমনিরহাট জেলা কমিটির মো: নজরুল ইসলাম, মো: সুমন আহমেদ সিহাত সহ জেলা ও ৫ উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন। আশরাফ খান কিরণ তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যগনকে নিরপেক্ষভাবে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিশীল পেশাদারিত্বের পরিচয় দেয়ার আহবান জানান।এ সময় ঢাকা থেকে অনুমোদনকৃত কমিটির কাগজপত্র ও কেন্দ্রীয় সম্মেলনের স্যুভেনিয়র, স্টিকার জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেন। উল্লেখ্য, এর আগে তিনি ২৫ জানুয়ারী রবিবার বেলা ৩টায় পঞ্চগড় সফরের মধ্য দিয়ে রংপুরের ৮ জেলার সাংগঠনিক সফর শুরু করেন এবং ইতোমধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রকাশিত : রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ , দুপুর ০২:০৩।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ , সকাল ০৯:৫২
জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক সচিব কিরণ এর লালমনিরহাট জেলা সফর সম্পন্ন