তাজরিন খান স্টাফ রিপোর্টার,চাঁপাইনবাবগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায়। অভিযুক্ত ধর্ষক শহরের পিটিআই মাস্টার পাড়ার মাহাবুব আলীর ছেলে সজিব (২০)। এনিয়ে থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর মা।বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম গোলাম জাকারিয়া।মামলার এজাহারে উল্লেখ করা হয়-সজিব কিশোরীকে কৌশলে তার দাদির বাড়ী টিকরামপুরে ফুঁসলিয়ে নিয়ে দাদির বাড়ীতে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে সজিব।ঘটনাটি কিশোরী তার পরিবারের সদস্যদের জানালে থানায় অভিযোগ দেয় কিশোরীর মা। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সজিবকে আজ সোমবার আদালতে পাঠায় পুলিশ।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম গোলাম জাকারিয়া বলেন,ধর্ষককে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি আরও বলেন,কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়া হয়।
প্রকাশিত : সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১১:০৪।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ , রাত ১০:৪০
চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ