প্রকাশিত : বুধবার , ১৮ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২ মে ২০২৬ , রাত ১১:২৯

ঈদের শুভেচ্ছা জানালেন সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী


নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর (সুনামগঞ্জ):পবিত্র মাহে রমজানের একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুনাব আলী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি সদর ইউনিয়নসহ তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদ মোবারক জানান। তিনি বলেন, দীর্ঘ একমাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।তিনি আরও বলেন, ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ উৎসব আমাদেরকে বিভেদ ভুলে একসাথে চলার শিক্ষা দেয়।জুনাব আলী সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।