আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টারনরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলার বড়চাঁপা ইউনিয়নের চন্ডীতলা গ্রামের জুয়েল রানার বাড়িতে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জুয়েল রানা (৩৫), পিতা: নাজিম উদ্দিন, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ সময় তার স্ত্রী অপু (৩০)-কে আটক করা হয়। পরে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত অপুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
প্রকাশিত : শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:১৯।।
প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২ মে ২০২৬ , রাত ১১:৩২
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার