প্রকাশিত : বুধবার , ৮ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:১৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২ মে ২০২৬ , রাত ১০:২৬

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া হোটেলে আগুন


মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেনঃমুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লাল বাড়ি এলাকার সিপাহী পাড়ায় অবস্থিত মনির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) রাত ৩টা ১৯ মিনিটের দিকে এ আগুন লাগে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডে হোটেলের টিনশেড রান্নাঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের কারণে আশেপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।