• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৯
  • ২৫ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে যুবককে ঘর থেকে তুলে নিয়ে মারধর (ভিডিও সহ)

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে যুবককে ঘর থেকে তুলে নিয়ে মারধর (ভিডিও সহ) ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক ।।

তাহিরপুরে বসত ঘর থেকে যুবককে জোর করে তুলে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বড় ভাই আব্দুল আব্দুল হান্নান বাদী হয়ে সোমবার তাহিরপুর থানায় আব্দুর রশিদ মিয়াকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।    

জানা যায়, শুক্রবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় পশ্চিম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুর রশিদের লোকজন ভোর রাতে বসত ঘরের দরজা ভেঙে একই গ্রামের সফিকুল নামের এক ব্যক্তিকে রশিদ মিয়ার বাড়িতে নিয়ে মারধর করে। এ সময় সফিকুলের বড় ভাই আব্দুল হান্নানকেও এরা মারধর করে এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আহতের বড় ভাই আব্দুল হান্নান ঘটনার সময়ই ৯৯৯ এ ফোন করলে স্থানীয় বাদাঘাট পুলিশ ফাড়ির সহায়তায় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনা স্থলে গিয়ে সফিকুলকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

বাদাঘাট ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রশিদ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন


তাহিরপুর

আরও পড়ুন