• ঢাকা
  • রবিবার , ২৫ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৩৪
  • ১২ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৫ জানুয়ারি) রবিবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।


সারাবাংলা

আরও পড়ুন