• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:২৫
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুর মডেল প্রেসক্লাব এর ২০২৫-২০২৬ সনের কমিটি গঠন এর লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর মডেল প্রেস ক্লাব এর ২০২৫-২০২৬ সনের কমিটি গঠন উপলক্ষে ১ লা ফেব্রুয়ারী সাত ঘটিকার সময় মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক শাহ এস এম ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম সরোয়ার এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আল আমিন ইসলাম, দুলন মিয়া ও মিজানুর রহমান প্রমুখ। সভায় আগামী ২০ শে ফেব্রুয়ারীর মধ্যে ২০২৫-২০২৬ সনের জন্য জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারী জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে মডেল প্রেস ক্লাব গঠন করা হয়। কমিটির মেয়াদ ২ বছর পুর্ন হওয়ায় নতুন কমিটি গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হয়েছে।


সুনামগঞ্জ

জগন্নাথপুর

আরও পড়ুন