• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ১০:২০
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় বিকল ট্রাককে ধাক্কা,পিষ্ট হলেন হেলপার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় বিকল ট্রাককে ধাক্কা,পিষ্ট হলেন হেলপার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন হেলপার ইলিয়াস হোসেন (২২)। সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জীবননগরের ইসমাইল হোসেনের ছেলে। 

সোমবার (১০ ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার লালন শাহ ব্রিজের উপর বিকল একটি ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যান । অপর তিনজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বালুবোঝায় ১০ চাকার একটি ট্রাক ভেড়ামারা লালন শাহ ব্রিজের উপরে বিকল হয়ে যায়। ওই গাড়ির ড্রাইভার নাহিদ ও হেলপার ইলিয়াস গাড়ির নিচে বসে মেরামত করছিলেন। বালুবোঝায় আরেকটি ট্রাক এসে বিকল গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয়। বিকল গাড়িটি, হেলপার ইলিয়াসের পেটের উপরে উঠে যায়। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এসময় গুরুত্বর আহত হয়েছে ৩ জন। আহত ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাসিন্দা ড্রাইভার নাহিদ ও ১৬ দাগের বাসিন্দা অপর গাড়ির হেলপার রাজুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর গাড়ির ড্রাইভার রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় তিনজন আহত অবস্থায় হাসপাতালে আসে। ইলিয়াস হোসেন নামের একজন প্রতিমধ্যেই মারা যান। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। 

হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আলাউদ্দিন বলেন, বালু বোঝায় বিকল একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে বিকল গাড়িটির হেলপার ইলিয়াস মারা যান। দুর্ঘটনা কবলিত দুটো গাড়িকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।


ভেড়ামারা

আরও পড়ুন