ই-পেপার/প্রিন্ট ভিউ
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদে আজ ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মিরন মোঃ ইলিয়াস, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সন্মানিত সদস্য সচিব জনাব আব্দুল হাই সরকার, উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জনাব আহসান হাবীব, উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য নুরুল ইসলাম, সাত নং ওয়ার্ডের শাহ আলম মেম্বার, মহিলা ইউপি সদস্যগন, উপস্থিত ছিলেন আলতাফ হোসেন ফ্রেন্ডশিপ প্রকল্প, সমাজসেবক মোঃ জিয়াউর রহমান।
চাউল বিতরণ চলমান থাকায় স্থানীয় উপকারভোগীরা এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উক্ত কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই মানবিক উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান।