• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:১৯
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে যুবলীগ নেতা শাহ আলী আকবর গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে যুবলীগ নেতা শাহ আলী আকবর গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ মোঃ আলী আকবরকে গত রাতে নয়টা দশ মিনিটের সময় হলিদাকান্দা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। 

ধর্মপাশা থানার মামলা নং-০৮, তারিখ-০৭/১২/২০২৪খ্রিঃ, ধারা- The Special Power Act, 1974 এর 15(3)/25D এর তদন্তেপ্রাপ্ত আসামী শাহ মোঃ আলী আকবর (৫০) (সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ধর্মপাশা উপজেলা শাখা, , পিতা-মৃত আব্দুল হোসেন, গ্রাম হলিদাকান্দা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

 ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে শাহ আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।  আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সুনামগঞ্জ

আরও পড়ুন