ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ ইলিয়াস হোসেন
প্রায় ৩০ বছর ধরে স্থানীয় শত্রুতা চলে আসছে মাগুরা জেলা,মোহম্মদপুর উপজেলাধীন হরে কৃষ্ণপুর দক্ষিণপাড়া মৃত শকুর মোল্লা'র ছেলে মোঃ কুতুব মোল্লা ও ভুক্তভোগী মৃত মুজিবর মোল্লা।
এই দুই পরিবারের মধ্যে দীর্ঘকালের শত্রুতা ভুক্তভোগী মৃত মুজিবর মোল্লার ছেলেরা জানান আমরা ছোটকাল থেকেই এই শত্রুতা দেখে আসছি অভিযুক্ত মোঃ কুতুব মোল্লা স্থানীয় শক্তি ও ক্ষমতার অপ-ব্যাবহার খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের জায়গা জমি দখল করে ঘরবাড়ি তোলে এবং আমাদের চাষযোগ্য জমির পাশে বাঁশঝাড় আম গাছসহ রেন্ডি গাছ লাগিয়ে আমাদের ফসলী জমির ক্ষতি করছে দীর্ঘদিন যাবত।
ভুক্তভোগীরা জানান, এ ক্ষতির করণে প্রতি বছর দেড় থেকে দুূই লক্ষ টাকার ফসলের ক্ষতিগ্রস্থতা ভোগ করছি।
এছাড়া বিভিন্ন সময় আমাদের গাছের ফল পেড়ে নিয়ে যায় বাধা দিতে গেলে আমাদের মৃত্যুর হুমকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হেনস্তা করে,,, এবং বড় ধরনের হেনস্থা করার চেষ্টা করছে,,
মামলাটি এরকম ছিলো ভুক্তভোগীরা জানান, কুতুব মোল্লা যে মিথ্যা মামলা করে আমাদের চার ভাই কে আসামী করে অথচ আমরা চার ভাইয়ের তিন ভাই ঢাকাতে থাকি,
স্থানীয়ভাবে কয়েকবার ফসলী জমির দিক বিবেচনা করে গাছ কাটার সালিশ করা হয় কিন্তু পরে গাছ না কেটে আবার গাছ লাগানোর চেষ্টা করে তোয়াক্কা করে যেন কাউকে।
স্থানীয়রা বিষয়টি নিয়ে ব্যার্থ হলে পরর্বতীতে মহম্মদপুর থানায় একই বিষয়টি অবগত করা হয়। এবং থানা মাধ্যমে মিমাংসার জন্য দুই পক্ষের সুবিধা মতো একটি দিন ধার্য করা হয়। কিন্তু তাদের কে হাজির করতে ব্যার্থ হয় মহম্মদপুর থানা পুলিশ।
ভুক্তভোগীরা জানান আমরা আর কতদিন এভাবে জুলুম নির্যাতন সহ্য করব আমরা কি কোনদিন ন্যায় বিচার পাবো না আইনের চোখ কি সারা জীবন কালো কাপড়ে বাঁধা থাকবে আমরা জানি না কবে এই দ্বন্দ্বের অবসান ঘটবে।
প্রায় ২০/২২ বছর আগে ওরা নিজেদের ঘরে আগুন জ্বালিয়ে ভুক্তভোগীদের হয়রানি করার জন্য মামলা করে। ভুক্তভোগীরা আরও জানান, আমরা এই শত্রুতা ও দন্ধের অসান আশা করছি এবং বিষয়টি নজরে আনার জন্য প্রশাসনের নিকট দৃষ্টি আর্কষণ করছি।