ই-পেপার/প্রিন্ট ভিউ
ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আসন্ন বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক মধ্যনগর থানা কৃষক দলের সহ-সভাপতি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য মনির উদ্দিন ভূঁইয়া।
গতকাল (২২ জুন) রোববার দুপুরে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হুসেনের কাছে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তিনি।
এই বিষয়ে যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মনির উদ্দিন ভূঁইয়া, ' আমি যুগ্ম আহ্বায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়ে বাড়ির ফেরার পর গতকাল সন্ধ্যায় আমার ছোটভাই সোহেল মিয়াকে আওয়ামী লীগের একটি কুচক্রী মহল আটক করে চাপ প্রয়োগ করে আমার জীবন বৃত্তান্ত প্রত্যাহার করার জন্য। পরে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী তাঁদের কবল থেকে আমার ভাইকে উদ্ধার করে।
কিন্তু আমার যতই ষড়যন্ত্র হোক না কেন আমি জীবন বৃত্তান্ত প্রত্যাহার করব না। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।