• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:২৯
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার :হত্যা মামলার বাদী হলেন মা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার :হত্যা মামলার বাদী হলেন মা ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ে আইনুন নাহার আনিতা(২৬) কে হত্যার অভিযোগে বাবা মোঃ আমির হোসেন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা  মোছা: তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে  ভেড়ামারা থানায়  একটি হত্যা মামলা দায়ের করেছে। তারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বাসিন্দা। 

আজ ১৪ই জুলাই (সোমবার) দুপুরের পর গ্রেফতারকৃত আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক  জবানবন্দী ধারণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার।

 এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সাথে পারিবারিক কলহের জের ধরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতো। কিন্তু হঠাৎ করে আনিতা গত ১২ ই জুলাই মহিনের সংসার করার সিদ্ধান্ত নেয়। এতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে বসতবাড়ির শয়নকক্ষে সুকৌশলে হত্যা করেন। পরবর্তীতে মেয়ের মা মোছা: তাসলিমা খাতুন  বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে  প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মোছা: তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিব নামাজের ঠিক পূর্ব মুহূর্তে  বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার উপরে পড়ে আছে। আমার স্বামী স্বীকার করেছে, সেই তাকে হত্যা করেছে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল রব তালুকদার বলেন,আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।আমরা আসামিকে ফৌজদারী দন্ডবিধি ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক  জবানবন্দী ধারণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।


ভেড়ামারা

আরও পড়ুন