• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:০৮
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ছাতকে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের একটি টহল দল সুরমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ ভারতীয় পণ্য ও তিনজনকে আটক করে। ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নম্বরের কাভার্ডভ্যানে করে এসব পণ্য পাচার করা হচ্ছিল।

আটককৃতরা হলেন— ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া (২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দিনের ছেলে মোঃ পারভেজ (৪৫), মোঃ জালাল সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২৩)।

উদ্ধারকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে—৫,১৪০ কেজি ভারতীয় ফুসকা, ৯৫৮ ক্যান ‘রেডব্লু’ এনার্জি ড্রিংক, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

আটক মালামালসহ তিনজনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, “আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”


ছাতক

আরও পড়ুন