• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:৫১
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আদালত চলাকালে পুলিশ-আনসারের উপর হামলা: বিএনপি নেতার বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
আদালত চলাকালে পুলিশ-আনসারের উপর হামলা: বিএনপি নেতার বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

সিলেট প্রতিনিধি ||

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমান্তের ছড়া নদীতে খনিজ বালি চুরির ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত চলাকালে পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালিয়েছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এ ঘটনায় বিএনপি নেতা পল্লী চিকিৎসক শামসুদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ উঠেছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, ইজারাবিহীন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন চলাকালে অভিযান পরিচালনা করলে, একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র হাতে পুলিশ ও আনসার সদস্যদের উপর হামলা চালায়। তারা ট্রলার জব্দ ও আসামি আটকে বাধা দিয়ে সরকারি কাজে বিঘ্ন ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে ৮টি স্টিলবডি ট্রলার জব্দ করা হয় এবং একাধিক দুষ্কৃতিকারীকে আটক করা হলেও, পরে হামলাকারীরা পাথর ছুঁড়ে তাদের ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের আমলে কলাগাঁও সীমান্তের ছড়া নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি হয়ে আসছে। বর্তমান সময়ে বিএনপি নেতা শামসুদ্দিন, যুবদল নেতা হাবিবুর রহমান ও তাদের আত্মীয়স্বজন মিলে নতুন করে এ চক্র চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ৫০-৬০টি ট্রলারে বালি পাচার হচ্ছে এবং ট্রলারপ্রতি ২,৫০০ থেকে ৩,০০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এসব বালি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেন তারা।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, শামসুদ্দিন ও তার চক্রের বিরুদ্ধে মামলা থাকলেও, প্রশাসনের নিরব ভূমিকার কারণে তারা প্রকাশ্যে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গরু ডাকাতির ঘটনায় শামসুদ্দিন চক্র আবার আলোচনায় এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা হাবিবুর রহমান বলেন, “আমি এসবের সাথে জড়িত নই, সব কিছু ভালো জানেন আমাদের নেতা শামসুদ্দিন।”

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, “কোনো ব্যক্তির অপরাধের দায়ভার আমি কিংবা বিএনপি বহন করবে না।”


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন