• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:২৯
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআই, আটক ২

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআই, আটক ২ ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহিদুল ইসলাম, সিনিয়র ষ্টাফ রিপোর্টার (সমগ্র বাংলাদেশ)

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে রক্তাক্ত জখম হয়েছেন ইস্রাফিল হোসেন নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত আসামি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি ধরতে শহরের থানাপাড়া এলাকার হারুনুর রশিদের বাড়িতে অভিযানে যায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই ইস্রাফিলসহ একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে এসআই ইস্রাফিলের উপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে ইস্রাফিল রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারী হারুন ও তার ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।।


কুষ্টিয়া

আরও পড়ুন