• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:৫৬
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময় ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫৯ বিজিবির উদ্যোগে আজ মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১টায় বিজিবি ক্যান্টিনে এ মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৫৯ বিজিরি’র অধিনায়ক লেঃ কর্ণেল কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, যুগ্ন সাধারন সম্পাদক মো: জহরুল ইসলাম, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মো: ফয়সাল আজম অপু ও সময় টিভির জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো: ফারুক হোসাইন, সিএন বাংলার সম্পাদক মো: মেসবাউল হক, বিজিবি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকায় অপরাধমুলক কার্যক্রম রোধ ও অপ্রীতিকর ঘটনার তথ্য আদান প্রদানে উভয়ের সহযোগীতা কামনা করা হয়। সেই সাথে সকলের সমন্বয়ে রাস্ট্রের উন্নয়নে কাজ করার আহবান জানানো হয় মতবিনিময় সভায়।


রাজশাহী

আরও পড়ুন