• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:৪৩
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শোক র‍্যালি ও দোয়া মাহফিল মহম্মদপুরে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু তৈয়বের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শোক র‍্যালি ও দোয়া মাহফিল   মহম্মদপুরে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু তৈয়বের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা 

মাগুরা মহম্মদপুরে উপজেলার ৪নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত আবু তৈয়বের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।মহম্মদপুর উপজেলা ছাত্রদল ও আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আয়োজনে ওই দিন সকালে উপজেলা সদরে একটি শোক র‍্যালি বের করে।পরে মরহুম ছাত্রদল নেতা আবু তৈয়বের জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক মৈমূর আলী মৃধা।

জানা গেছে,,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুর আমীন শিকদার সজীব এর সভাপতিত্বে উপজেলার রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয় বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান উপস্থাপনা ছিলেন গোলাম মোর্শেদ শিপলু ও মোঃ ইব্রাহিম সরদার শাকিল।এসময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সারাবাংলা

দোয়া মাহফিল

আরও পড়ুন