ই-পেপার/প্রিন্ট ভিউ
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলায় কর্মরত সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাভলু,সহ-সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, দফতর সম্পাদক নুর নবী সামদানী সাংবাদিক এম মুনির চৌধুরী, মো: আজিজুর বিশ্বাসসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।