• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:০৯
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন যারা।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন যারা। ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, যেসব আসনের প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া শরিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

ঘোষিত তালিকায় সুনামগঞ্জ জেলার তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হয়েছেন—

বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলটি সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের ১৪টি আসন থেকে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে সুনামগঞ্জ-১ আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আমমেদ, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন, সিলেট-১ খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ মোছাঃ তাহমিনা রুশদীর, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মোঃ মজিবর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ্ব মোঃ জি কে গউস এবং হবিগঞ্জ-৪ এসএম ফয়সাল।

এর আগে সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে বসেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলীয় প্রার্থী চূড়ান্তকরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন কৌশল নিয়ে আলোচনা হয়।

প্রধান নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


সুনামগঞ্জ

সিলেট

মৌলভীবাজার

হবিগঞ্জ

আরও পড়ুন