ই-পেপার/প্রিন্ট ভিউ
তনয় কান্তি পিন্টু , হাওর অঞ্চল প্রতিনিধি
কিশোর কন্ঠ পাঠক ফোরাম, সুনামগঞ্জ এর উদ্যোগে ৩১শে অক্টোবর জেলার প্রতিটি উপজেলায় সকাল ১০টায় মেধা বৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
এ পরীক্ষায় ধর্মপাশা ডা: রফিক চৌধুরী উচ্চ বিদ্যালের নবম শ্রেণির ছাত্রী পূজা সরকার সুনামগঞ্জ জেলায় সম্মিলিত নবম শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে।
পূজা সরকার বলেন, আমার মাতা-পিতার উৎসাহ, অনুপ্রেরণা এবং বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, কঠোর অধ্যাবসায় ও বিশেষ করে শ্রেণি শিক্ষক আতিক আহমেদ স্যারের সঠিক দিক নির্দেশনার কারনে আমি জেলায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম হতে পেরেছি।
আমি পড়ালেখা শেষ করে সমাজ ও দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।
পূজা সরকারের পিতা পরিমল চন্দ্র সরকার ও মাতা ডলি রাণী সরকার বলেন-পূজা সুনামগঞ্জ জেলায় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এ মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করায় আমরা খুবই আনন্দিত এবং ডা: রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মেয়ের জন্য সবার কাছে দোয়া /আশীর্বাদ প্রত্যাশী।
ডা:রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) বিউটি আক্তার ও শ্রেণি শিক্ষক আতিক আহমেদ যৌথ বিবৃতিতে বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে সকল প্রতিযোগিতায়ই অংশগ্রহণ করে এবং বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনও করে।
আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পূজা সরকার মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আমরা আনন্দিত। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।