• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:১৭
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শরীফ উসমান হাদীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শরীফ উসমান হাদীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ সদর প্রতিনিধি : শফিকুল বারী 

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা (সুমন)-এর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বক্তারা অবিলম্বে শরীফ উসমান হাদীর ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে জাতীয় নাগরিক পার্টি কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহানূর তালুকদার বলেন,“ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এমপি প্রার্থী শরীফ উসমান হাদীর ওপর যারা গুলি চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইসাক ইনানি, সাংগঠনিক সম্পাদক সাবাজ মান্না, সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ছাত্রশক্তি জেলা আহ্বায়ক উসমান গনী, যুগ্ম আহ্বায়ক সায়মন, জুলাই যোদ্ধা মো. জহুর আলীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা।


সুনামগঞ্জ

আরও পড়ুন