ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জ এক আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর নির্দেশনায় তাহিরপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বি এনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, একটি মহল দেশের বাহিরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক পক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরীর চেষ্টা করছে।সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ কে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল, যা দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ।যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না তারাই এ ধরনের হত্যা চেষ্টার সাথে জড়িত। হাদির উপর গুলি বর্ষণ সেই ষড়যন্ত্রেরই অংশ । এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহবান জানান।
প্রতিবাদ মিছিলে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন বি এনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সোহাগ মিয়া, আতিকুর রহমান, শাহিন মিয়া,নূর মিয়া, সজল সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা রাহুল, রাব্বী, অহি,জানেস,শাওন ইসলাম প্রমুখ।