ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারার তরুন সাংবাদিক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। মিজানুর রহমান ঢাকা থেকে প্রকাশিত সরকারি নিবন্ধন কৃত "অগ্রযাত্রা প্রতিদিন" পত্রিকায় কর্মরত রয়েছেন।
আজ সকাল ৯.৩০ মিনিটে নিজ বাসা থেকে ভবানীগঞ্জে পেশাগত কাজে যাওয়ার পথে শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া সরকার মেডিকেল সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান গুরুত্ব আহত হয়েছে বলে জানা গিয়েছে, তার বাম হাতে তালুতে ৩ টি সেলাই সহ ডান পায়ে দুইটি অংশে গুরুত্ব ক্ষত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন।
আহত সাংবাদিকের সুস্থতা কামনা করছে, অগ্রযাত্রা প্রতিদিন পরিবার, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও বাগমারার কর্মরত সাংবাদিকবৃন্দ সহ সহকর্মী, সহযোদ্ধা ও বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ।