• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:২৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে পীরগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শহীদ বুদ্ধিজীবী দিবসে পীরগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি ই-পেপার/প্রিন্ট ভিউ

মাহমুদুল হাসান সোহেল পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সকাল থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার পীরগঞ্জ উপজেলা শাখা, পীরগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকালজুড়ে শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন ও শ্রদ্ধাশীল পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করবে।

দিবসটি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


রংপুর

পীরগঞ্জ

আরও পড়ুন