• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:২১
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পূর্ণ নির্মাণ ও মেরামত কাজের শুভ উদ্ভোদন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পূর্ণ  নির্মাণ ও মেরামত  কাজের শুভ উদ্ভোদন ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চন্দ্র সোনার থাল হাওরে ফসল রক্ষা বাঁধ পূর্ণ  নির্মাণ, সংস্কার ও মেরামত  কাজের শুভ উদ্ভোদন করা হয়েছে। 

অদ্য ১৫/১২/২০২৫ ইং তারিখ সোমবার ১২ টার সময়  ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি জনি রায় এর শুভ উদ্ভোদন করেন।   উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের পিআইসি নং-০৩ এর শুভ_উদ্ভোদন করা হয়। এ সময় অন্যানদের মাঝে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,   উপ-সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোড ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ধর্মপাশা উপজেলা  শাখা মোঃ জাহাঙ্গীর আলম  , পি আইসি কমিটির সভাপতি ও সদস্য সচিব, সাংবাদিক,  এলালার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি জনি রায় বলেন, আজ প্রথম কাজের উদ্ভোদন করা হয়েছে ।  ২০২৫-২০২৬ অর্থ বছরে ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোডের অধিনে ৭৭ টি বাঁধে সারবেয়ার করে  জেলায় পাটানে হয়েছে, অন্য গোলো কাজ চলমান আছে,   ফসল রক্ষা বাঁধ পূর্ণ নির্মান, সংস্কার ও মেরামত  পি আই সির মাধ্যমে কাজ  করা হবে। আশা করি ২৮ শে ফেব্রয়ারীর মধ্যে পিআইসির মাধ্যমে  বাঁধের কাজ শেষ করতে পরবো। 

## এম এম এ রেজা পহেল 


ধর্মপাশা

আরও পড়ুন