• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:০৯
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গজারিয়া যুবদল নেতার ভাংচুর করা অফিস পরিদর্শনসহ একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মহিউদ্দিন আহমেদ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গজারিয়া যুবদল নেতার ভাংচুর করা অফিস পরিদর্শনসহ একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মহিউদ্দিন আহমেদ ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ রিয়াদ হোসেন :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা যুবদলের নেতার ভাংচুর করা অফিস পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ,এছাড়াও তিনি একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

সোমবার (১৫ ডিসেম্বর)সকাল ১১:৪৫ঘটিকায় উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় তার সমর্থক যুবদল নেতা আলী হোসেনের ভাঙচুর করা অফিস পরিদর্শন ক রেন তিনি।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সদর উপজেলা বিএনপির সা:সম্পাদক সাইদুর রহমান,উপজেলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ,বোরহান উদ্দিন ভূঁইয়া,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসীম,জেলা জাসাস এর সভাপতি হাসান জাহাঙ্গীর,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়জিদ শ্রাবণ,উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,বিএনপি নেতা হুমায়ুন কবির খাঁন,জাহাঙ্গীর আলম,শরীফ হোসেন,হারুন সরদার,উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান,যুগ্ম আহবায়ক আলী হোসেন,জেলা মৎসজীবী দলের সা:সম্পাদক  আলমগীর হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু প্রমুখ। 

পরিদর্শন শেষে তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর নয়াকান্দীতে জেলা জাসাস এর সভাপতি হাসান জাহাঙ্গীর এর অসুস্থ মা'কে দেখতে  যান ও তাঁর শারীরিক খোঁজ খবর নেন,এছাড়া তিনি সাবেক উপজেলা যুবদলের সভাপতি, বাউশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মনা'র বাড়িতে যান।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন