• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:১২
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দিরাইয়ে শহিদ ওসমান হাদীর হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দিরাইয়ে শহিদ ওসমান হাদীর হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ই-পেপার/প্রিন্ট ভিউ

আবুল ফজল আকাশ, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের দিরাইয়ে শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিরাইয়ের জনপদ। শুক্রবার বিকেলে দিরাই উপজেলা সদরে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দিরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, “শহিদ ওসমান হাদী ছিলেন একজন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বিচার না হলে দিরাইয়ের মানুষ কঠোর আন্দোলনে নামবে।”

বক্তারা আরও বলেন, “আজকের এই জনবিক্ষোভ প্রমাণ করে — দিরাইয়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ রাজপথে নেমে ন্যায়বিচার আদায় করবে।”

বিক্ষোভ মিছিলে দিরাই উপজেলা বিএনপি,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমাজ ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো শহরজুড়ে ছিল শোক, ক্ষোভ ও ন্যায়বিচারের দাবিতে ধ্বনিত স্লোগান।


সুনামগঞ্জ

দিরাই

আরও পড়ুন