• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩০
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ডেভিল হান্ট ফেজ-২ এ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সহ ৬ আ' লীগের নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ডেভিল হান্ট ফেজ-২ এ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সহ ৬ আ' লীগের নেতাকর্মী গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর গ্রামের (বারিক বাজার) আবুল কালামের ছেলে ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার রুবেল (৩৮),

একই উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ। তার ধারবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও এ অভিযান চলমান আছে।

ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘন্টায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন