ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে ২০ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পাথর কোয়ারি ও নদী এলাকা থেকে অনুমোদন ছাড়াই পাথর ও বালু উত্তোলন করে পরিবেশ ও সরকারি সম্পদের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক অভিযানে অবৈধ উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় সরকারি কাজে বাধা প্রদান, রাষ্ট্রীয় সম্পদ লুট এবং পরিবেশ ধ্বংসের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), শফিকুল ইসলাম খান জানিয়েছে, পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ পাথর–বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত শেষে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।