• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:২৪
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জের চার আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জের চার আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠির মাধ্যমে এ ঘোষণা নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ–১ সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। সুনামগঞ্জ–২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ কয়ছর আহমেদকে। সুনামগঞ্জ–৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কলিম উদ্দিন আহমদ মিলনকে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের কাছে পাঠানো বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত চিঠিগুলো তারা সুনামগঞ্জের খবর সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন।

এদিকে মনোনয়ন ঘোষণার খবরে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় ঐক্য অটুট রেখে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের আসনগুলোতে ভালো ফল অর্জন সম্ভব হবে।


সুনামগঞ্জ

আরও পড়ুন