• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:২৯
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কামরুজ্জামান কামরুল বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কামরুজ্জামান কামরুল বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সুনামগঞ্জ–১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কামরুজ্জামান কামরুল।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে তার পক্ষে বিএনপি নেতা মেহেদী হাসান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মেহেদী হাসান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহর প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক সংবাদমাধ্যমকে জানান, “আজ কামরুজ্জামান কামরুলের পক্ষে তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

কামরুজ্জামান কামরুল নিজেও সাংবাদিকদের বলেন, “আমি বর্তমানে ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ অনেকে ফরম সংগ্রহ করেছেন। আমাদের দলীয় পরিকল্পনা অনুযায়ী আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুনামগঞ্জ–১ আসনে বিদ্রোহী প্রার্থীর এ পদক্ষেপ মূল প্রার্থীর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এলাকাবাসীর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। স্থানীয় নেতারা মনে করছেন, নির্বাচনের পূর্বাভাস আরও স্পষ্ট হবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর।

তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ থেকে নির্বাচনপ্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম জোরদার করেছে।


সুনামগঞ্জ

আরও পড়ুন