ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক।
সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ৩ টার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে আসেন। গতকাল বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান। গতকালের মতো আজকেও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। নেতা-কর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীর গতিতে চলতে হয়।
বাবার কবর জিয়ারত শেষে তাঁর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৭ বছর পর গতকাল (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।