• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৫৮
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

‎ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত অন্তত ১০

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
‎ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত অন্তত ১০ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):‎

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ছনবাড়ী ব্রিজের ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বেশ কয়েকটি যানবাহন ঘটনাস্থলে আটকে পড়ে।

‎খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

‎দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি এই মুহূর্তে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন